নাটোরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান

নাটোরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান

 

নাটোরে তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসনের কর্মকর্তারা। শনিবার রাত ১১টা থেকে দুই ঘন্টাব্যাপী গুরুদাসপুর উপজেলার খুবজিপুর, বিয়াঘাট ও নাজিরপুর এলাকায় অভিযান চালানো হয়। জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, নাটোরের গুরুদাসপুর, বড়াইগ্রাম, সিংড়াসহ বিভিন্ন উপজেলার রাতের আঁধারে অবৈধ ভাবে পুকুর খনন চলছে। মূলত প্রশাসনের চোখ ফাঁকি দিতেই গভীর রাতে মাটি কাটার মহোৎসব চলে। এই অবৈধ কর্মযজ্ঞ বন্ধ করতে গভীর রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল হোসেন গুরুদাসপুর উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে মাটি ব্যবসায়ীরা সরে পড়ে। এসময় তিনটি খনন যন্ত্রের ব্যাটারী জব্দ করা হয়। অবৈধভাবে তিন ফসলি জমি বিনষ্টকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। উপজেলা ও ভুমি অফিসের যে সকল অসাদু কর্মকর্তা এই মাটি ব্যবসায়ীদের সাথে জড়িত আছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *