পাঠানপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও দেয়ালিকা ‘স্বপ্নযাত্রা’র উদ্বোধন

পাঠানপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও দেয়ালিকা ‘স্বপ্নযাত্রা’র উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের অন্যতম প্রাথমিক বিদ্যালয় পাঠানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও দেয়ালিকা ‘স্বপ্নযাত্রা’র উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের হল রুমে অভিভাবক সমাবেশ ও দেয়ালিকা ‘স্বপ্নযাত্রা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলী। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ ও পাঠানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ জিয়াউর রহমান আরমান।

শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষে দেয়ালিকা ‘স্বপ্নযাত্রা’র প্রকাশের আয়োজন নিয়ে কথা বলেন পাঠানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মারুফুল হক। অতিথি ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামা মনির ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মোঃ সাইদুর রহমান।

এসময় বিভিন্ন স্থানের শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। শিশু থেকেই লেখা-লেখির অভ্যাস তৈরী এবং লেখার মাধ্যমে মনের ভাব প্রকাশের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বক্তারা। এমন আয়োজন শিক্ষার্থীদের মনে আরও সাহস জোগাবে বলে মত দেন বিশিষ্ট জনেরা।

শেষে কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন লেখা নিয়ে গঠিত দেয়ালিকা ‘স্বপ্নযাত্রা’র উদ্বোধন করেন অতিথিগণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *