চাঁপাইনবাবগঞ্জে দু’জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে দু’জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া একটি মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। একই রায়ে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন বিশেষ ট্রাইবুনাল-২। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে ট্রাইবুনালের বিচারক মো: রবিউল ইসলাম দন্ডিতদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছে, সদর উপজলার ইসলামপুর তেররশিয়া মোকসেদমন্ডলপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে মেসবাহুল হক (৩৯) ও সূর্যনারায়নপুর মন্ডলপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৪৮)। মামলা চলাকালে এক আসামী দন্ডিত রবিউলের ছোটভাই আবু হুরায়রা বাবু মারা যায় ও অপর আসামী মহারাজপুরের ভাগ্যবানপুর মন্ডলপাড়ার গোলজার মন্ডলের ছেলে কামাল আলীকে বেকসুর খালাস দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবু জানান, ২০২০ সালের ১২ এপ্রিল মহারাজপুরের জোড়বকুলতলা গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানে ‘খাদ্য অধিদপ্তরের জন্য’ সিলযুক্ত চটের বস্তা থেকে প্লাষ্টিকের বস্তায় ভরার সময় ৩০০ বস্তা ভর্তি ১৫ টন চাল সহ গ্রেপ্তার হয় মেসবাহুল ও রবিউল। এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন ডিবির উপ-পরিদর্শক আবদুল্লাহ জাহিদ। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির উপ-পরিদর্শক আসগার আলী ২০২০ সালের ২৯ জুলাই অভিযোগপত্র জমা দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *