চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে মাছেন পোনা অবমুক্ত, র‌্যালী, আলোচনাসহ নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে। ‘ভরবো মাছে মোদের দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানে ৩০ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত জাতীয় সপ্তাহ উপলক্ষে বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে পুকুরে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।

২৫ কেজি বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ। এসময় জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, সিভিল সার্জন, জেলা মৎস্য কর্মকর্তা ও মৎস্যজীবী, মাছচাষী, মাছ ব্যবসায়ী, সুধীজন, জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন মৎস্য সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন,

সিভিল সার্জন ডা. এস.এম মাহমুদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দু সামাদসহ অন্যরা। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার মোঃ মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছমিনা খাতুন, নবাব মৎস্য খামারের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ আকর হোসেন, বাবু পোল্ট্রি ও ফিস ফিড এর স্বত্বাধিকারী রাকিবুল ইসলাম বাবুসহ অনেকে।

এসময় মৎস্যজীবী, মাছচাষী, মাছ ব্যবসায়ী, সুধীজন, জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন মৎস্য সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *