জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভালুকায় র‌্যালী আলোচনা সভা

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভালুকায় র‌্যালী আলোচনা সভা

“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” স্লোগানে ময়মনসিংহের ভালুকায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খানের সভাপতিত্বে ভালুকা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবু নছর মোঃ মাহফুজুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এজাদুল হক পারুল, সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান, ভালুকা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার, ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সুমন, বিরুনীয়া ইউপি চেয়ারম্যান ছামছুল হোসাইন, মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আকরাম হোসাইনসহ কয়েকজন মৎস্য চাষী। বুধবার আলোচনা শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *