নাটোরে বাসচাপায় তরুণ-তরুণীর মৃত্যু

নাটোরে বাসচাপায় তরুণ-তরুণীর মৃত্যু

নাটোর সদর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ-তরুণী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গাজিপুর বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-রাজশাহীর চারঘাট উপজেলার মো. আব্দুল খালেকের ছেলে মো. মেজবাহ উদ্দিন (২৬) এবং একই এলাকার আব্দুর রহমানের মেয়ে মোছা. মরিয়ম খাতুন (১৯)। ঝলমলিয়া হাইওয়ে থানার এসআই অনিক হোসেন বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে করে ওই দুই তরুণ-তরুণী উপজেলার হয়বতপুর থেকে নাটোর শহরের দিকে যাচ্ছিলেন। পথে পাবনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ছাড়া ঘটনাস্থল থেকে বাস ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *