গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর একটি বাস খাদে পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে সাড়ে ৭টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আবদুল্লাহেল বাকি জানান। তিনি বলেন, ইমাদ পরিবহনের বাসটি পিরোজপুর থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় উল্টো দিক থেকে আসা একটি খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি রাস্তার পাশের খাদের পড়ে যায়। দুর্ঘটনায় বাসটি পুরো দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়, আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *