রামেক হাসপাতাল থেকে নিয়ে এসে যুবককে কুপিয়ে হত্যা

রামেক হাসপাতাল থেকে নিয়ে এসে যুবককে কুপিয়ে হত্যা

রাজশাহী নগরীর দড়িখরবোনার সানি (১৭) নামের এক কিশোরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জোরপূর্বক তুলে নিয়ে এসে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার দিবাগত রাত প্রায় ১০ টার দিকে নগরীর হেতেমখা সবজি পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত যুবক সানি বোয়ালিয়া মডেল থানার দড়িখরবোনার ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রফিকুল ইসলাম পাখির ছোট ছেলে। পুলিশ ও কিশোরের পরিবার সুত্র জানায়, রাতে আহত এক বন্ধুকে হাসপাতালে দেখতে যায় সানি। এ সময় কয়েকজন যুবক হাসপাতাল থেকে তাকে জোর করে তুলে নিয়ে যায়। পরে তারা সানিকে হেতেমখা সবজিপাড়া এলাকায় নিয়ে অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রাস্তার পাশে ড্রেনে ফেলে চলে যায়। স্থানীয় লোকজন টের পেয়ে সানিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বোয়ালিয়া থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, পুর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহত সানির লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশী অভিযান শুরু করেছে। আশা করছি দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *