সিংড়ায় ২ শহীদ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

সিংড়ায় ২ শহীদ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ২ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) বিকেলে সিংড়া উপজেলার সাঐল বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে সাভারে নিহত রমজান আলী’র পরিবারকে নগদ ২ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়। এরপর উপজেলার শোয়াইর বাজারে আয়োজিত অপর একটি অনুষ্ঠানে নিহত সোহেল রানা’র পরিবারকে নগদ ২ লক্ষ টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, কর্মপরিষদ সদস্য অধ্যাপক সাইদুর রহমান প্রমুখ। এসময় স্থানীয় জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে সাভারে পুলিশের গুলিতে নিহত হন উপজেলার সাঐল হাজীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রমজান আলী (৩০), তিনি মাছের আড়তে কাজ করতেন। একই দিন পুলিশের গুলিতে নিহত হন উপজেলার শোয়াইর গ্রামের মোত্তালেব হোসেনের ছেলের সোহেল রানা (২৮), তিনি পেশায় গার্মেন্টস কর্মী ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *