বৈষম্যহীন বাংলাদেশে সবার অধিকার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম

বৈষম্যহীন বাংলাদেশে সবার অধিকার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম

অন্তর্র্বতী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশে সকলের অধিকার নিশ্চিত করা হবে। আমরা লড়াই সংগ্রাম করে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি সেখানে কোনো বৈষম্য থাকবে না। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ির দীঘিনালা লারমা স্কয়ারে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, আমরা সকলের সহযোগিতা নিয়ে বৈষম্যহীন এক বাংলাদেশ গড়তে চাই। সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। পাহাড়ে যারা ভেদাভেদ, দূরত্ব তৈরি করে সুযোগ নিতে চায়, তাদের কোনোভাবে সুযোগ দেয়া যাবে না। পাহাড়-সমতল মিলে বাংলাদেশ। গত বৃহস্পতিবার সহিংসতায় ক্ষতিগ্রস্ত লারমা স্কয়ার বাজার পরিদর্শন করেন উপদেষ্টা। দোকানপাট পুড়ে যাওয়া ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছ থেকে সহিংসতার বিবরণ শোনেন। সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আশ্বাস দেন তথ্য উপদেষ্টা। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুর রশীদ, ওসি নুরুল হক, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্ররঞ্জন চাকমাসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *