র‌্যাবের অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী আটক

র‌্যাবের অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী আটক

মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার সোনাজাল এলাকা থেকে ৪৮৮ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। আটককৃতরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার জমিনপুরের শরিফুল ইসলামের ছেলে আনোয়ারুল ইসলাম ওরফে সিরাজুল (৩২) এবং ভোলাহাট উপজেলার পাঁচটিকরি গ্রামের মৃত এস্তাব আলীর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪১)। র‌্যাবের প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীর গোয়ালবাড়ী ইউনিনের সোনাজল এলাকায় অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম ও মোঃ আনোয়ারুল ইসলাম ওরফে সিরাজুল কে ৪০০ বোতল ফেন্সিডিল এবং ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেলসহ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানায় একটি মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *