চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

♦ নিজস্ব প্রতিনিধি 

“সুরক্ষিত বিশ^, নিশ্চিত স্বাস্থ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় সিভিল সার্জন অফিসের আয়োজনে ও সমতা নারী উন্নয়ন সংস্থা ও ব্র্যাকসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় উক্ত অফিস চত্বর থেকে র‌্যালি বের করা হয়। সিভিল সার্জন কার্যালয় থেকে বের হয়ে র‌্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মোঃ ওহেদুজ্জামান, ব্র্যাক জেলা সমন্বয়ক মোমেনা খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাহ আস শামস তিলক। শেষে জেলা হাসপাতাল চত্বরে হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *