পোরশায় মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্ত

পোরশায় মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্ত

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নওগাঁর পোরশায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা পুকুরে মাছ অবমুক্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এর আগে প্রধান অতিথি হিসাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি ঢাকাস্ত তার অফিস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৎস অবমুক্ত করনের উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউএনও জাকির হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, মৎস কর্মকর্তা মনিরুজ্জামান, অবসরপাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্তিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *