চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক

মাদক পাচারের গোপন সংবাদে অভিযান চালিয়ে জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বাপাড়া এলাকা থেকে ৪’শ বোতল ফেন্সিডিলসহ মোঃ সারওয়ার্দি @ সাহু (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সে জলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বাপাড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। র‌্যাব এক প্রেসনোটে জানায়, র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ৮ এপ্রিল রাত দেড়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার তেলকুপি লম্বাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহ্রিয়ার এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম। এসময় মাদক ব্যবসায়ী মোঃ সারওয়ার্দি @ সাহু’র বসত বাড়ীর সামনে আঙ্গিনায় বড় সুড়ঙ্গ থেকে ৪০০ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল ফোনসহ মোঃ সারওয়ার্দি @ সাহু কে হাতেনাতে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *