চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় নিহার কান্ত দাস (২৬) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে দায়রা জজ মো: মিজানুর রহমান আসামীর উপস্থিতিতে রায় ঘোষণা করেন। নিহার রাজশাহী জেলার তানোর উপজেলার হিন্দুপাড়া গ্রামের নিমাই কান্ত দাসের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ বলেন, ২০২১ সালের ১২ আগষ্ট সদর উপজেলার কেন্দুল মোড়ে র‌্যাব-৫ এর অভিযানে ৭৭০ গ্রাম হেরোইনসহ আটক হন নিহার। এ ঘটনায় ওইদিন নিহারকে আসামী করে সদর থানায় মামলা করেন র‌্যাবের ডিএডি মোক্তার হোসেন। ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক ওসমান গণি নিহারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *