মহাসড়কের সিরাজগঞ্জে ১৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজট ॥ চরম দূর্ভোগ

মহাসড়কের সিরাজগঞ্জে ১৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজট ॥ চরম দূর্ভোগ

মহাসড়কের সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দূর্ভোগের মধ্যে পড়েছে যাত্রী ও যানবাহন চালকরা। নলকা সেতু এলাকায় ট্রাক বিকল হওয়ার কারণে বৃহস্পতিবার রাতে মহাসড়কের কড্ডার মোড় থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত অংশে যানজটে অচলাবস্থা তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন উত্তর ও দক্ষিণাঞ্চলের যাত্রীরা। হাটিকুমরুল হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নলকা সেতু এলাকায় সৃষ্ট খানাখন্দের কারণে পণ্যবাহী একটি ট্রাক বিকল হয়ে যায়। এতে যানবাহন চলাচল বাধাগ্রস্থ হলে যানজট শুরু হতে থাকে। যা দ্রত পুরো মহাসড়কে ছড়িয়ে পড়ে। রাতেই বিকল হওয়া ট্রাকটি সরিয়ে নিলেও যানজট স্বাভাবিক হয়নি। নলকা সেতুর পশ্চিম পাশে বেশ কয়েকটি স্থানে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। শুক্রবারই এই খানাখন্দগুলো সংস্কার করা হবে বলে ঠিকাদারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা জানিয়েছে। এটি সংস্কার হলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে। সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুস সালেক জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের কড্ডা মোড়, সীমান্তবাজার, নলকা সেতু ও পাঁচলিয়া এলাকায় যানবাহনের জটলা তৈরি হয়েছে। যানবাহনগুলো একলেনে চলাচল করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালানো হচ্ছে। যানবাহনের প্রচুর চাপ থাকায় পরিস্থিতি সালাম দিতে কষ্ট পেতে হচ্ছে। জনগনের দূর্ভোগ নিরসনে যেন তাড়াতাড়ি এই যানজট ছেড়ে যায়, সেজন্য হাইওয়ে পুলিশ সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *