রংপুর ইপিজেড নিয়ে সাংবাদিকদের সাথে গোবিন্দগঞ্জে মতবিনিময়

রংপুর ইপিজেড নিয়ে সাংবাদিকদের সাথে গোবিন্দগঞ্জে মতবিনিময়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড বাস্তবায়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিণ্ট ও ইলেকক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা হয়। সভায় বক্তারা রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাণ্যিজিক ইক্ষু খামারের জমিতে রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (আরইপিজেড) সুষ্ঠু বাস্তবায়নের লক্ষে নানা দিক তুলে ধরেন। তারা বৃহত্তর আর্থ-সামাজিক উন্নয়ন স্বার্থে আরইপিজেড বাস্তবায়নকে স্বাগত জানান। এসময় বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক রাসেল কবির, সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি মনজুর হাবিব মনজু, শাহ আলম সরকার সাজু, সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক ডিপটি প্রধান জিটিভি’র জেলা প্রতিনিধি গোপাল মহন্তসহ অন্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *