এবছর জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৭৫ টাকা

এবছর জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৭৫ টাকা

রমজানে এবছর বাংলাদেশে ফিতরার হার নির্ধারণ করা হয়েছে জনপ্রতি সর্বনিম্ন ৭৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা। গত বছর সর্বোচ্চ ফিতরা ছিল দুই হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ফিতরা ছিল ৭০ টাকা। শনিবার (৯ এপ্রিল) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ফিতরার এ হার নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমগণ সহ ফিতরা নির্ধারণ কমিটির সদস্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *