ঔষধি গাছ ডোঁরপি!

ঔষধি গাছ ডোঁরপি!

গ্রাম-গঞ্জের মাঠে বা অপ্রয়োজনে আগাছা হিসাবে জন্মে এমন একটি ঔষধি গাছের নাম ডোঁরপি! ডোঁরপির বৈজ্ঞানিক নাম Leucas indica; কোথাও কোথাও শ্বেতদ্রোন, দলকলস, ছোট হালকুশা, দুলফি, ডোঁরপি, ঘলঘাসিয়া বলা হয়। ডোঁরপি একটি সপুষ্পক উদ্ভিদ (flowering plant)। এই গাছের পাতা গাঢ় সবুজ রঙের এবং কান্ড হালকা সবুজ রঙের হয়ে থাকে।

সাধারণত পরিপক্ব গাছে ধবধবে সাদা রঙের ছোট আকৃতির ফুল হয় এবং ফুলের মধু মিষ্টি হয়ে থাকে। সারা বছর ফুল ফোটে। ফুলে প্ঁিপড়া ও মৌমাছিরা ভিড় করে। ফুলে গন্ধ তেমন একটা পাওয়া যায় না। ফুল থেকে সবুজ রঙের ফল হয়। শীতকালে যেখানে সেখানে হয়ে থাকে। এই গাছ ভারত ও ফিলিপাইনের পাশাপাশি মরিশাস ও জাভার সমভুমির মধ্যে পাওয়া যায়। বাংলাদেশে বিশেষ করে সমতল জায়গায় দেখা যায়। এটি সাধারনত আগাছা হিসাবে সরিষা ও গমক্ষেতে এই গাছ বেশি জন্মে। এই গাছের পাতার রস নানারকম ঔষধরূপে ব্যবহার করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *