চাঁপাইনবাবগঞ্জে একজনের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনের একটি মামলায় ফারুক হোসেন (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড, ৫ হাজার জরিমানা, অনাদয়ে ৬ মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার বিকেলে দায়রা জজ মিজানুর রহমান আসামীর উপস্থিতিতে এ আদেশ প্রদান করেন। দন্ডিত ফারুক সদর উপজেলার চরআলাতুলী গ্রামের নজরুল ইসলামের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ বলেন, ২০২২ সালের ২০ ডিসেম্বর র্যাবের অভিযানে নিজ বাড়ি থেকে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হয় ফারুক। এ ঘটনায় ওইদিন সদর থানায় মামলা করেন র্যাবের উপ-পরিদর্শক শাহজাহান আলী। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারী ফারুককে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা করেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক আকতারুজ্জামান।

Leave a Reply