চাঁপাইনবাবগঞ্জে ডিবির হাতে ইয়াবাসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০পিস ইয়াবাসহ বাদল আলী (৪০) নামে একজন আটক হয়েছে। আটককৃত বাদল চাঁপাইনবাবগঞ্জ জেলার কাজল কেশর এলাকার ইয়াসিন আলীর ছেলে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন আকন্দ এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এস.আই মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৮ এপ্রিল বিকেল চারটার দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে নাচোল উপজেলার ঝিকড়া বাজার এলাকায় অভিযান চালায়। এসময় নাচোল উপজেলার ঝিকড়া বাজার সারের গোডাউনের সামনে থেকে বাদল আলীর কাছ থেকে ১০০পিস ইয়াবা উদ্ধারসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Leave a Reply