চাঁপাইনবাবগঞ্জে পুলিশের তৎপরতায় চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের তৎপরতায় চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর বাঁকা ডহর গ্রামের মোঃ রিডু মিয়ার ঘাঁসের জমি থেকে ২টি গরু চুরির সদর থানা পুলিশের তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে চুরি হওয়া গরু উদ্ধারসহ দুই চোর গ্রেফতার হয়েছে। জানা গেছে, গত ১৪ মার্চ/২৫ ভোর ৫ টার সময় গরুর মালিক তার খামারের ২৪ টি গরু নিয়ে রিডু মিয়ার ঘাসের জমিতে যায়। তার গরুর পালের মধ্যে একটি গাভী গর্ভবতী ছিল। একই তারিখ সকাল অনুমান ৮ টার সময় তিনি দেখতে পান ভরন গাভীটি বাচ্চা প্রসবের চেষ্টা করছে এই অবস্থা দেখে বাদী ওই গাভীটি ঘাসের জমিতে রেখে অন্য গরুগুলো খামারে নিয়ে যান। পরবর্তীতে একই তারিখ দুপুর ১২.৩০ মিনিটে পুনরায় তার গরুর পাল নিয়ে ঐ ঘাসের জমিতে গিয়ে দেখেন তার গাভীটি নেই। গাভির মালিকের ধারণা একই তারিখ সকাল ৮ থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে অজ্ঞাতনামা ৩/৪ জন চোর তার গাভীসহ সদ্য ভুমিষ্ঠ বাছুর চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় ৩/৪ জনকে আসামী করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা হয়। মামলার পর অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমানের নির্দেশে অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার একটি চৌকস টিম ঘটনার পর হতেই বিভিন্ন তথ্য উপাত্তের সহায়তায় অভিযান পরিচালনা করে। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা হতে গরু চোর চক্রের সদস্য মোঃ হৃদয় আলী (২০), পিতা-মোঃ রবিউল ইসলাম, সাং-নামোসুন্দরপুর, থানা-শিবগঞ্জ ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় উক্ত গরু চুরির সঙ্গে সরাসরি জড়িত মর্মে স্বীকার করে এবং তার স্বীকারোক্তি মতে চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলার নাসিরাবাদ ইউপির খোসবা গ্রামের মোঃ কাইমুল আলীর ছেলে মোঃ সামাদ (৩৭) কে গ্রেফতার করে। সামাদের স্বীকারোক্তি ও দেখানো মতে জেলার আরেক উপজেলা গোমস্তাপুরের হ্যাঞ্জলপাড়ার মোঃ ওবাইদুল্লাহ বাড়ি হতে চুরি যাওয়া গরু ২টি উদ্ধার করা হয়। এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান বলেন, সদর থানা এলাকায় বেশ কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে, পুলিশ এ বিষয়ে তৎপর, গরু চুরির বিষয়ে অনেকেই থানায় অভিযোগ বা মামলা করেন না। আমরা যাদের অভিযোগ পাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে গরু উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *