চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে চোলাই মদসহ একজন আটক
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার বজরা টেক এলাকায় অভিযান চালিয়ে ১০ লিটার চোলাইমদ ও ৪০ লিটার ওয়াশসহ একজন মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের এক প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ এর উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক খোন্দকার সুজাত আলী এর নের্তৃত্বে একটি আভিযানিক দল ২৯ এপ্রিল সকাল সাড়ে নয়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার বজরা টেক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ১০ লিটার চোলাইমদ ও ৪০ লিটার ওয়াশসহ’’ আসামী মোঃ সাহেব আলী (৪৫) কে হাতেনাতে আটক করা হয়। স্থানীয় বিভিন্ন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সাহেব আলী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এঘটনায় উপপরিদর্শক খোন্দকার সুজাত আলী বাদী হয়ে সাহেব আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ক্রমিক নং-২৪ (খ) ধারায় ভোলাহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে জেলায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।

Leave a Reply