গাইবান্ধার মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

গাইবান্ধার মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

মহান মে দিবস উপলক্ষ্যে গাইবান্ধায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে শহরে বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষ্যে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনে আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা শওকত জামান প্রধান, ভিপি রানা, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব কাজল চাকী, পৌর যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, যুগ্ন আহবায়ক মুহাম্মদ সবুজ, ছাত্র প্রতিনিধি মামুন হাসান, পৌর ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলামসহ অন্যরা। আলোচনা সভায় বক্তারা বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানের মালিক শ্রমিকদের সুসম্পর্ক, পারস্পরিক সহযোগিতা, শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষাসহ নানা বিষয়ে আলোকপাত করেন। সভায় বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *