গোমস্তাপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালি ও আলোচনা সভা
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, সিএনজি ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১ মে) সকাল ৯ টা রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ চত্বর থেকে এক বিশাল র্যালি বের হয়। র্যালিটি রহনপুর পৌর এলাকা গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে নুনগোলা বাস স্ট্যান্ডে এসে এক আলোচনা সবার মাধ্যমে শেষ হয়। র্যালী পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন,

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের জ্যেষ্ঠ প্রভাষক ডক্টর মিজানুর রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন, রহনপুর পৌরসভার জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী ও রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুলসহ অন্যরা। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর জামাতের সেক্রেটারি মানিক রায়হান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা ও রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের প্রভাষক হাবিবুল্লাহ, বাদল ডাক্তার প্রমুখ।

Leave a Reply