গাইবান্ধায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ॥ আহত ২

এক মোটরসাইকেলে চারজন

গাইবান্ধায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ॥ আহত ২

গাইবান্ধার পলাশবাড়ীর ঢোল ভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এক মোটরসাইকেলে ৪জন থাকা এ দুর্ঘটনায় মোটরসাইকেল থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে গাইবান্ধা পলাশবাড়ী আঞ্চলিক সড়কের ঢোল ভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে পলাশবাড়ী উপজেলার শ্যামপুর আমতলা গ্রামের সাদা মিয়ার ছেলে শ্রাবণ (২২) এবং একই উপজেলার বিষ্ণুপুর গ্রামের আরিফ মিয়ার ছেলে কৌশিক (২১) নামের দুজন নিহত হন। স্থানীয়রা জানায়, গাইবান্ধার দিক থেকে আসা একটি মোটরসাইকেলে করে চার জন পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢোলভাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই শ্রাবণ ও কৌশিক নিহত হন। আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হযয়। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যম কর্মীদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *