গোমস্তাপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিএনপির র্যালী ও আলোচনা সভা
গোমস্তাপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১ মে) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌর শাখার আয়োজনে পৌর বিএনপির অফিস ডাকবাংলা চত্বর হতে একটি র্যালী বের হয়। র্যালীটি রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রহনপুর স্টেশন বাজার ভ্যান চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহবায়ক মোয়াজ্জেম হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, রহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান সোহরাব, বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাজ, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির, সভাপতি আকতারুল ইসলাম, আলি নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অপু, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজুক আহমেদ, চৌডালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মন্তাজ আলী, রহনপুর পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম, রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল হোসেন, বিএনপি নেতা সৌর, তুষার, ইসরাইল, যুবনেতা সাজ্জাদ, রবিউল ইসলাম, মনিরুল ইসলাম, জুয়েল আলীসহ অন্যরা।

Leave a Reply