চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন ও প্রক্রিয়াকরণ বিষয়ে চাষীদের প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন ও প্রক্রিয়াকরণ বিষয়ে চাষীদের প্রশিক্ষণ

নিরাপদ আম উৎপাদন ও প্রক্রিয়াকরণ বিষয়ে চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার (৪ মে) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রানিহাটী ইউপি চেয়ারম্যান মোঃ রহমত আলী। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশন এর উদ্যোগে এবং বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয় এর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী “আম রপ্তানির জন্য চুক্তিবদ্ধ চাষের মাধ্যমে GAP I HACCP এর মাধ্যমে নিরাপদ আম উৎপাদন এবং এর প্রক্রিয়াজাতকরণ পণ্যের প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বিএমপিএমএ’র সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ শুকুরুদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সহ-সভাপতি মোঃ মনোয়ারুল ইসলাম ডালিম। উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর হর্টিকালচার সেন্টারের নার্সারী তত্ত্বাবধায়ক খন্দকার মোঃ মাহতাব হোসেন। প্রশিক্ষণ কর্মশালার আলোচক হিসাবে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ এর শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ ড. মো: জহুরুল ইসলাম। আম চাষী ও ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় মানব দেহের জন্য নিরাপদ কেমিক্যাল মুক্ত আম উন্নত পদ্ধতিতে চাষাবাদ করণ, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানীর সুযোগ বৃদ্ধির করণের অঙ্গিকার ব্যাক্ত করেন। কর্মশালায় ৭০ জন আম চাষী ও ব্যবসায়ীবৃন্দ অংশ নেয়। প্রশিক্ষণ কর্মশালায় সর্বস্তরের আম চাষী ও ব্যবসায়ীবৃন্দ ছাড়াও উপজেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *