গাইবান্ধায় জেলগেট থেকে আ’লীগ নেতা আবারও গ্রেপ্তার

গাইবান্ধায় জেলগেট থেকে আ’লীগ নেতা আবারও গ্রেপ্তার

গাইবান্ধা জেলা কারাগার থেকে জামিনে মুক্তির পর মো. সাঈদ হোসেন জসিম নামের এক আওয়ামীলীগ নেতাকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে কারাগারের মূল ফটক থেকে তাকে আটক করা হয়। এরপর একটি পুলিশি পিকআপ ভ্যানে করে তাকে সদর থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তার হওয়া জসিম গাইবান্ধা পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি পেশায় একজন ঠিকাদার এবং পৌর শহরের নতুন বাজার মহুরি পাড়ার বাসিন্দা মতিন মিয়ার ছেলে। সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার বলেন, সাঈদ হোসেনকে জেলগেট থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে গত ৩ এপ্রিল রাতে পুরাতন বাজার এলাকার একটি বাসা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করেছিলেন। জানা গেছে, গত বছরের ২৬ আগস্ট বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন জসিম। এছাড়া পলাশবাড়ী উপজেলায় যুবদলের কর্মীসভায় হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় আরেকটি মামলাতেও তার নাম রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *