রাজশাহীতে এক হাজার ৭’শ কোটি টাকার আম বিক্রির লক্ষ্যমাত্রা

রাজশাহীতে এক হাজার ৭’শ কোটি টাকার আম বিক্রির লক্ষ্যমাত্রা

চলতি মৌসুমে রাজশাহীতে ১৫ মে থেকে আম পাড়া শুরু হবে। এবার আম উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ৬০ হাজার টন। আর বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার ৬৯৫ কোটি টাকা। আম সংগ্রহ, পরিবহন ও বাজারজাতকরণ নিয়ে বুধবার নিজ কার্যালয়ে মতবিনিময় সভায় এ তথ্য জানান রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সালমা আক্তারসহ কৃষি কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী ও পরিবহন মালিকদের উপস্থিতিতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, ক্যালেন্ডার অনুযায়ী এবার ১৫ মে থেকে সব ধরনের গুটি আম বাজারে নামাতে পারবেন চাষিরা। আর গোপালভোগ নামাতে পারবেন ২০ মে থেকে। এ ছড়া রানীপছন্দ বা লক্ষণভোগ ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ৩০ মে, বানানা ম্যাঙ্গ বা ল্যাংড়া ১০ জুন, আমরুপালি বা ফজলি ১৫ জুন, ৫ জুলাই বারি-৪, আশ্বিনা ১০ জুলাই, গৌড়মতি ১৫ জুলাই থেকে পাড়া যাবে। এ ছাড়া সারা বছর কাটিমন ও বারি-১১ জাতের আম পরিপক্ব সাপেক্ষে নামানো যাবে বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, এ বছর রাজশাহীতে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ৬০ হাজার ছয় টন। সেইসঙ্গে এক হাজার ৬৯৫ কোটি ৮৫ লাখ টাকা আম বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান রাজশাহী জেলা প্রশাসক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *