যশোর বিআরটিএ তে দুদকের অভিযান ॥ দালাল আটক

যশোর বিআরটিএ তে দুদকের অভিযান ॥ দালাল আটক

গ্রাহক হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর বিআরটিএ (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি) কার্যালয়ে অভিযান চালিয়েছে। বুধবার (৭ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় এক দালালকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই ব্যক্তিকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান এই দণ্ড ও জরিমানার আদেশ দেন। দুদক যশোর কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন জানান, দীর্ঘদিন ধরে যশোর বিআরটিএতে গ্রাহকদের হয়রানি এবং দালালদের দৌরাত্ম্যের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এই অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ সময় মো. আলী তারেক মারুফ নামের এক দালালকে আটক করে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া কামাল হোসেন (৪৩) এবং আমিনুর কবীর (৫০) নামের আরও দুই ব্যক্তিকে এক হাজার টাকা করে, সর্বমোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *