গোবিন্দগঞ্জে সরকারি চালসহ বিএনপি নেতা সাবু গ্রেপ্তার ॥ দল থেকে বহিস্কার

গোবিন্দগঞ্জে সরকারি চালসহ বিএনপি নেতা সাবু গ্রেপ্তার ॥ দল থেকে বহিস্কার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক বিএনপি নেতা সাবু মিয়ার গুদামে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ১শ’১৯ বস্তা চাল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার আড়াইটার দিকে উপজেলার ফাঁসিতলা বাজারে অবস্থিত কামারদহ ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শাহাবুল সরকার সাবুর গুদাম থেকে মজুদ রাখা এসব চাল উদ্ধার করা হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে শাহাবুল সরকার সাবু সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দামে ক্রয় করে সেগুলো বেশি দামে বিক্রি করার উদ্দ্যেশে তার গুদামে সংরক্ষণ করে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান মঙ্গলবার ওই গুদামে অভিযান চালিয়ে এসব চালসহ সরকারি খাদ্য গুদামের বেশকিছু খালি বস্তা জব্দ করেন। এ সময় সরকারি চাল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে গুদামের মালিক বিএনপি নেতা সাবুকে গ্রেপ্তার করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত চালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এদিকে, সরকারী চালসহ গ্রেপ্তারের ঘটনায় বিএনপি নেতা সাবুকে দল থেকে অব্যহতি দেয়া হয়েছে। দলীয় সুত্র জানায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি নেতা সাবু মিয়ার গুদামে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ১শ’১৯ বস্তা (৫.৮ মেট্রিক টন) চাল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চালসহ গ্রেপ্তারের ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় তাকে বিএনপি’র সকল পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ফাঁসিতলা বাজারে অবস্থিত কামারদহ ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শাহাবুল সরকার সাবুর গুদাম থেকে মজুদ রাখা এসব চাল উদ্ধার করা হয়। সে কামারদহ ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব এবং ওই ইউনিয়নের মাস্তা গ্রামের মৃত সাখাওয়াত ইসলাম ছাকার ছেলে। বুধবার গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি ডা. মইনুল হাসান সাদিক এবং সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনৈতিক ও সংগঠন বিরোধী কার্যকলাপের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে কামারদহ ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শাহাবুল সরকার সাবুকে প্রাথমিক সদস্য পদসহ বিএনপি’র সকল পদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *