নাটোরে রীর মুক্তিযোদ্ধা সাংবাদিক পিপলুর দাফন সম্পন্ন
দৈনিক সমকাল ও একুশে টেলিভিশনের নাটোর প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা খন্দকার নবীউর রহমান পিপুল মারা গেছেন (ইন্না …রাজিউন। ব্লাড ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক পিপলু মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার সকাল ৯টায় নাটোর কাচারী মাঠে গার্ড অব অনার প্রদান শেষে তার মরদেহ দাফন করা হয়। নাটোর শহরের আলাইপুর মহল্লার বাসিন্দা পিপুল ব্যক্তিজীবনে নিঃসন্তান ছিলেন। তিনি স্ত্রীসহ হাজারো গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ড. মীর মোঃ নুরুল ইসলাম এবং নাটোরে কর্মরত সাংবাদিকগণ মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply