আওয়ামীলীগকে সুযোগ দিতেই বিচারে কালক্ষেপণ-হাসনাত আবদুল্লাহ

আওয়ামীলীগকে সুযোগ দিতেই বিচারে কালক্ষেপণ-হাসনাত আবদুল্লাহ

আওয়ামীলীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে হাসনাত লেখেন, শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত তেইশটা মিটিং করেছে। তিনি বলেন, লিখে রাখেন আওয়ামীলীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালে ক্ষপণ করা হচ্ছে। একটা পর্যায় গিয়ে বলা হবে এক সময়ের জন সমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়। তিনি আরও লেখেন, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামীলীগের বিচার নাই, যার এজেন্ডায় আওয়ামীলীগকে নিষিদ্ধ করা নাই, তার সঙ্গে আমরা নাই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *