বাগমারায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

বাগমারায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

বাগমারায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও অব্য্যয়িত রাজস্ব তহবিল হতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও অসহায় পরিবারের ৪০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাথীদের মাঝে বাই সাইকেল বিতরণ করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছর এবং ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও অব্য্যয়িত রাজস্ব তহবিল হতে মেধাবী শিক্ষার্থীদের সুবিধার্থে এ বাইসাইকেল বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ও জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন অন্তর, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা নবী নেওয়াজেস আমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দীন, ভবানীগঞ্জ পৌরসভার ইউঞ্জিনিয়ার লিটন মিঞা, বাগমারা থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ। এদিকে, সাইকেল পেয়ে খুশি দুর থেকে আসা উপজেলার কালিকাপুর থেকে আসা শিক্ষার্থী মারিয়া নুসরাত মিম। সে প্রতিদিন ভবানীগঞ্জ সরকারী বালিকা বিদ্যালয়ে ৫ কিঃ দুরত্ব থেকে ভ্যানে চড়ে আসা-যায়া করতো। এখন সে বাইসাইকেলে আসতে পারবে বলে খুশি হয়েছে। একই ভাবে উপজেলার হাটগাঙ্গোপাড়া বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ৭ম শ্রেণীর মিম আকতার, সাইপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আফরিন আকতার সহ অন্যান্য শিক্ষার্থীরা সরকারী ভাবে বাই সাইকেল পেয়ে মহা খুশি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *