নাটোরে ২ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার
নাটোরে ২ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার করেছে পুলিশ। চেকপোস্ট বসিয়ে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে বাগাতিপাড়া উপজেলার পকেট খালি পুলিশ ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী বলেন, শুক্রবার দিবাগত ১০ টা ৫০ মিনিটের দিকে বাগাতিপাড়া মডেল থানার অন্তর্গত পকেট খালি ক্যাম্পে পুলিশের একটি টিম রাত্রিকালীন চেকপোস্ট ডিউটি করার সময় একটা মোটরসাইকেলের আরোহীদেরকে চেকিংয়ের জন্য থামার সিগন্যাল দেয়। এসময় তারা সিগনাল অমান্য করে সামনের দিকে চলে যেতে লাগে। এসময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি মোটরসাইকেলসহ পড়ে যায়। মোটরসাইকেল আরোহী দুজন এসময় মোটরসাইকেল না তুলেই তড়িঘড়ি করে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় একজনের শরীর থেকে কাপড়ে মোড়ানো দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল মাটিতে পড়ে যায়। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে গুলিসহ পিস্তল এবং নাম্বার প্লেট বিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। অজ্ঞাত ওই দুই ব্যক্তিকে ধরতে পুলিশের অভিযান চলছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
Leave a Reply