বামনকান্দা জংশন এলাকায় লাইনচ্যুত ॥ দক্ষিণাঞ্চলের রেল চলাচল বন্ধ

বামনকান্দা জংশন এলাকায় লাইনচ্যুত ॥ দক্ষিণাঞ্চলের রেল চলাচল বন্ধ

পয়েন্টম্যানের ভুল সিগন্যাল দেওয়ার কারণে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের দুটি কোচ ভাঙ্গা বামনকান্দা জংশন এলাকায় লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল ও ঢাকা-রাজবাড়ী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার দিবাগত রাত ৯টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সময় ৬০০-৭০০ যাত্রী দুর্ভোগে পড়েন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার সকাল থেকেই লাইনচ্যুত কোচ দুটি উদ্ধারে ঈশ্বরদী ও খুলনা থেকে দুটি রিলিফ ট্রেন ও ক্রেনসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা উদ্ধার কাজ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাচিনা খাতুন বলেন, গত রাত থেকে লাইনচ্যুত কোচ দুটি উদ্ধারে রাজবাড়ী ও খুলনা থেকে দুটি ক্রেন এনে লাইন সচল করতে কাজ করছি। পয়েন্টম্যানের ভুলের কারণে তাকে (নজরুল ইসলাম) বরখাস্ত করা হয়েছে। সে কর্তৃপক্ষের নিকট থেকে অনুমতি না নিয়েই সিগনাল বা পয়েন্ট চেঞ্জ করেছে। ভুল করার বিষয় সত্যতা পেয়েছি। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *