আওয়ামীলীগ সংশ্লিষ্ট সব পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি

আওয়ামীলীগ সংশ্লিষ্ট সব পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি

আওয়ামীলীগের ফেসবুক পেজসহ সাইবার স্পেসে দলটির কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রোববার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পরিপত্রের জন্য অপেক্ষা করছি। পরিপত্র জারি হলে এসব পেজ নিষিদ্ধ করতে বিটিআরসির মাধ্যমে মেটাসহ সব অনলাইন প্ল্যাটফর্মের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। বিটিআরসির মাধ্যমে চিঠি পাঠালে সেটি দ্রুত কার্যকর হবে বলে আশা করছি। উল্লেখ্য, ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামীলীগ’ নামে দলটির একটি ভেরিফায়েড পেজ রয়েছে, যার ফলোয়ার সংখ্যা প্রায় ৪০ লাখ। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ঘোষণার পরপরই ওই পেজে একটি প্রতিবাদ পোস্ট দেওয়া হয় এবং পরে দলীয় বিবৃতিও প্রকাশ করা হয়। এরপরও পেজটি থেকে নিয়মিত পোস্ট করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, পরিপত্র জারির পর অনলাইনেও আওয়ামীলীগের কোনও ধরনের কার্যক্রম সহ্য করা হবে না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *