৫ সচিবকে অবাঞ্ছিত ঘোষণা ॥ পদত্যাগ না করলে অফিস ঘেরাও

৫ সচিবকে অবাঞ্ছিত ঘোষণা ॥ পদত্যাগ না করলে অফিস ঘেরাও

বিতর্কিত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং প্রশাসনে কর্মরত ‘ফ্যাসিস্টের দোসর’ কর্মকর্তাদের অপসারণের দাবিতে ১২ মে (সোমবার) জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থান কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। একই দাবিতে আগামী ১৫ মে কালো পতাকা মিছিলের ঘোষণা দিয়েছে সংগঠনটি। সংগঠনটির সভাপতি এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে পানিসম্পদ সচিব নাজমুল আহসান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (চলতি দায়িত্ব) মো. তোফাজ্জল হোসেনসহ পাঁচ সচিবকে “ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সুবিধাভোগী কর্মকর্তা” হিসেবে উল্লেখ করে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই কর্মকর্তারা রাষ্ট্রীয় প্রশাসনে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে এবং পর্যায়ক্রমে তাদের অফিস ঘেরাও করে পদত্যাগে বাধ্য করা হবে। এছাড়াও, বিজ্ঞপ্তিতে ১৪ দফা দাবি বাস্তবায়নের কথা জানানো হয়েছে। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে: সরকার, বিভিন্ন কমিশন/সংস্কার কমিশন ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নিয়োগ করা বিদেশি নাগরিকদের নিয়োগ/পদায়ন বাতিল চেয়ে সর্বোচ্চ আদালতে রিট দায়ের; সচিবালয় নিয়োগ বিধিমালা অনুযায়ী সহকারী সচিব (নন-ক্যাডার) এর ফিডার পদে পদোন্নতি যোগ্য প্রশাসনিক/ব্যক্তিগত কর্মকর্তাদের মধ্য হতে জেষ্ঠতার ভিত্তিতে কমপক্ষে ৩০০টি সুপারনিউমারারী পদ সৃষ্টি করে সহকারী সচিব পদে পদোন্নতি; সচিবালয় ও মাঠ পর্যায়ে কর্মরত সকল নন-ক্যাডার কর্মচারীদের রেশন প্রদান ও বিধিবর্হিভূতভাবে গঠিত জনপ্রশাসন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বদলি ও পদোন্নতি বিষয়ক উপদেষ্টা কমিটি অবিলম্বে বাতিল করা; আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদের অপসারণের পর ফের নিয়োগ দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া; এবং ডিসি নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত জনপ্রশাসন সচিব, যুগ্মসচিব আলী আজম ও ড. জিয়াসহ জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *