গাইবান্ধায় প্রাচীর নিচে চাপা পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু

গাইবান্ধায় প্রাচীর নিচে চাপা পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের গৃধারীপুরে মালিকের বাসার অকেজো প্রচীর ভাঙ্গার কাজ করতে গিয়ে এক মিস্ত্রি দেয়াল চাপায় মারা গেছে। নিহত ব্যক্তি হলেন, পলাশবাড়ী পৌর শহরের গৃধারীপুর গ্রামের স্বেচ্ছাসেবকদলের ২নং ওয়ার্ডের আহবায়ক লতিফের পিতা ও সিরাজের পুত্র রফিকুল ইসলাম মিস্ত্রি (৫৩)। রোববার পৌর শহরের গৃধারীপুর এই ঘটনাটি ঘটে। জানা যায়, পলাশবাড়ী পৌর শহরের সাবেক ২নং ওয়ার্ড কাউন্সলার মনজু তালুকদারের বাড়ীতে সে ছোট বেলা থেকে সংসারের সব ধরনের কাজ করেন। কাজের ধারাবাহিকতায় একটা বাসার সিমানার অকেজো প্রাচী ভাঙার কাজ শুরু করলে মজনু তালুকদার এর স্ত্রী প্রাচীর ঝুঁকি পূর্ণ হওয়ায় কাজ করতে বাধা দেয়। সে বাধা উপেক্ষা করে প্রাচীর ভাঙ্গার কাজ করা অবস্থায় অসাবধনাবসত প্রাচীর ভেঙে রফিকুল ইসলাম মিস্ত্রী প্রাচীরের নিচে চাপা পড়ে ঘটনাস্থালে মৃত্যুবরণ করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *