আ’লীগ নিষিদ্ধ হওয়ায় নাটোরে জামায়াতের আনন্দ মিছিল

আ’লীগ নিষিদ্ধ হওয়ায় নাটোরে জামায়াতের আনন্দ মিছিল

আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় নাটোরে আনন্দ মিছিল করেছে জামায়াতের নেতাকর্মীরা। রবিবার শহরের মাদ্রাসা মোড় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, শহর জামায়াতের সাধারণ সম্পাদক আলী আল মাসুদ মিলন, জেলা জমায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল, সদর উপজেলা জামায়াতের আমীর মীর নুরুন্নবী ইসলামসহ নেতাকর্মিরা। এসময় বক্তারা বলেন, শুধু আওয়ামীলীগের কার্যক্রমকেই নিষিদ্ধ করলেই চলবে না। শেখ হাসিনা সরকারে থাকাকালীন যারা গণহত্যা চালিয়েছে বা গণহত্যা চালাতে সহযোগিতা করেছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। দেশে আর কোন সরকারকে ভারতীয় প্রেসক্রিপশনে চলতে দেয়া যাবে না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *