হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষে অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন। আজমিরীগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে উপজেলার জলসুখা গ্রামে এ ঘটনা ঘট। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল ও আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, জলসুখা গ্রামে পঞ্চায়েত কমিটির দায়িত্ব পালন নিয়ে খেলু চেয়ারম্যান ও রেজাউল করিমের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া ও বাড়িঘরে ব্যাপক ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে বলে জানান ওসি সফিকুল ইসলাম।
Leave a Reply