পোরশা সীমান্তে কষ্টি পাথরের ১টি বিষ্ণু মূর্তি উদ্ধার
নওগাঁ জেলার পোরশা সীমান্তের নিতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় একটি কষ্টি-পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে ১৬ বিজিবি।
১৬ বিজিবির এক প্রেসনোটে জানানো হয়, নওগাঁ জেলার পোরশা থানাধীন নিতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারতে কষ্টি-পাথরের বিষ্ণু মূর্তি চোরাচালান হওয়ার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটেলিয়ানের ভারপ্রাপ্ত কোয়াটার্র মাস্টার বিজিডিও-৩১৪সরকারি পরিচালক রবিউল ইসলাম পিবিজিএমএস এর নেতৃত্বে নিতপুর বিওপির একটি বিশেষ টহল দল বিওপি হতে ৪.৫ কিঃমিঃ উত্তর পূর্ব দিকে এবং সীমান্ত পিলার ২৩১এমপি হতে আনুমানিক ৪ কিঃমিঃ বাংলাদেশের আভ্যন্তরে দেউলিয়া নামক স্থান এলাকায় রাস্তার পাশে আম বাগারেন মধ্যে (জিআর নং-৪৭৫৭০৩ ম্যাপসীট নং-৭৮/সি/৮)অভিযান চালায়। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত স্থান হতে ৭৬ কেজি ওজনের ওজনের ১টি কষ্টিপাথর সাদৃশ বিষ্ণু মূর্তি উদ্ধার করে। উদ্ধারকৃত কষ্টিপাথর সাদৃশ বিষ্ণু মূর্তিটির পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply