নাটোরের জিগরী হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান

নাটোরের জিগরী হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ার জিগরী উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিচিত্রা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। ১৩ ও ১৪ মে (মঙ্গল ও বুধবার) দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। জিগরী উচ্চ বিদ্যালয়ের তত্ত্বাবধানে বিদ্যালয়ের মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান হয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাপুর্ণ খেলাধুলার মধ্যে দৌড়, ব্যাঙ দৌড়, গোলক নিক্ষেপ সহ নানা ধরনের খেলা অন্যতম। বহিরাগতদের জন্য “যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতার আয়োজনও করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক নেকবর হোসেন ও হায়দার রশিদ সোনা, তোফাজ্জল হোসেন মিঠু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাতাব উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাতেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জিগোরী উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বাগাতিপাড়া সরকারি কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদ। এসময় জিগোরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *