গভীর রাতে আগুনে ৮০ দোকান ভস্মীভূত ॥ কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি

গভীর রাতে আগুনে ৮০ দোকান ভস্মীভূত ॥ কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি

গভীর রাতে মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০/৮০টি দোকান ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা প্রায় ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনের উৎস সম্পর্কে এখনো কিছু জানা যায়নি এবং এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ধারণা করছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১৫ মে) রাত ২টার দিকে ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারে এ ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। বিশেষ করে কাপড় পট্টি, বানিয়া পট্টি ও মুরগি পট্টি নামে পরিচিত তিনটি গলির মধ্যে থাকা দোকানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, শুক্রবার সকাল ৮টার দিকে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে ওই বাজারের ৭০ হতে ৮০টি দোকান পুড়ে গেছে। তিনি আরও বলেন, আগুনের উৎস সম্পর্কে এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতি নির্ধারণের কার্যক্রম চলছে। তিনি জানান, আগুনের খবর পেয়ে রাত ২টার কিছুটা পরে ঘটনাস্থলে পৌঁছান তারা। পরে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *