চাঁপাইনবাবগঞ্জে আম চাষী ও ব্যবসায়ীদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে আম চাষী ও ব্যবসায়ীদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদে আম চাষী ও ব্যবসায়ীদের নিয়ে নিরাপদ আম উৎপাদন এবং এর প্রক্রিয়াজাতকরণ পণ্যের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। সোমবার (২৬ মে) রাধানগর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিউর রহমান। বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশন (বিএমপিএমএ)এর উদ্যোগে এবং বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয় এর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী “আম রপ্তানির জন্য চুক্তিবদ্ধ চাষের মাধ্যমে GAP I HACCP এর মাধ্যমে নিরাপদ আম উৎপাদন এবং এর প্রক্রিয়াজাতকরণ পণ্যের প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বিএমপিএমএ’র সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ শুকুরুদ্দীন। এতে বিশেষ অতিথি হিসাবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সহ-সভাপতি মোঃ মনোয়ারুল ইসলাম ডালিম, ও বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এম কোরাইশী মিলু। কর্মশালায় আরও ছিলেন এগ্রো প্রোডাক্টস্ বিজনেস্ প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়, ঢাকা’র উপ-পরিচালক কাজী মোঃ আনিসুর রহমান খান। প্রশিক্ষণ কর্মশালার আলোচক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ ড. মো: জহুরুল ইসলাম। কর্মশালায় মানব দেহের জন্য নিরাপদ কেমিক্যাল মুক্ত আম উন্নত পদ্ধতিতে চাষাবাদ করণ, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানীর সুযোগ বৃদ্ধির করণের অঙ্গিকার ব্যাক্ত করেন উপস্থিত ৭০ জন আম চাষী ও ব্যবসায়ীবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালায় সর্বস্তরের আম চাষী ও ব্যবসায়ী বৃন্দ ছাড়াও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *