আবারও কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় ড্রোন

আবারও কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় ড্রোন

আবারও বাংলাদেশের কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ড্রোন উড়ালো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত বড়াইবাড়ী ও বারবান্দা সীমান্তবর্তী এলাকায় ভারতের কাকড়িপাড়া বিএসএফ ক্যাম্প থেকে এসব ড্রোন উড়ানো হয়। রৌমারী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ মিয়া জানান, গত ২৭ মে আসাম থেকে ১৪ জন ভারতীয় নাগরিককে পুশইনের ঘটনার পর থেকেই বিএসএফ নানা উপায়ে নজরদারি বাড়িয়েছে। শুক্রবার রাতেও সীমান্তে ৪-৫টি ড্রোন উড়তে দেখা গেছে। সীমান্তের দায়িত্বে থাকা জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। তবে বিজিবির কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগে, গত ২৭ মে সকাল ১০টা ৪৫ মিনিটে বড়াইবাড়ী সীমান্তে পুশইনের সময় ও রাত ১০টা ৪৩ মিনিটে সাহেবের আলগা বিওপি এলাকায়ও ভারতীয় ড্রোন উড়ানোর অভিযোগ ওঠে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *