চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে ‘বিজয় টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বিজয় টিভির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। শনিবার (৩১ মে) সকালে শহরের স্বরূপনগরস্থ সরকারি শিশু পরিবার (বালিকা) চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই একটি বর্ণাঢ্য র্যালি হয়। এরপর শিশু পরিবারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, কেক কাটা এবং শুভেচ্ছা বিনিময় পর্ব হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ নাদিম হোসেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রফিকুল ইসলাম, চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহিদ মিয়া। দেশ টিভির জেলা প্রতিনিধি মো. তারেক রহমানের সঞ্চালনায় আলোচনায় আরও বক্তব্য রাখেন এসএ টিভির জেলা প্রতিনিধি আহসান হাবিব।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক বাহরাম আলী, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মো. জহরুল ইসলাম, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফারুক আহমেদসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা।
প্রধান অতিথি মো. আব্দুল ওয়াহেদ বলেন, গণমাধ্যমের দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে বিজয় টিভি যেন আরও বেশি করে সাধারণ মানুষের কথা তুলে ধরে, এটাই আমাদের প্রত্যাশা। সময়োপযোগী ও সত্যনিষ্ঠ প্রতিবেদনের মাধ্যমে বিজয় টিভি ইতোমধ্যে দর্শকের আস্থা অর্জন করেছে। বক্তারা বিজয় টিভির উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান।

অনুষ্ঠান শেষে অতিথিরা শিশু পরিবারের কন্যাদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন এবং আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপন করেন। এসময় শিশু পরিবারের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও শিশুরা অংশ নেয়।

Leave a Reply