আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিয়াডাঙ্গা তেলিপাড়া চ্যাম্পিয়ন

আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিয়াডাঙ্গা তেলিপাড়া চ্যাম্পিয়ন

বালিয়াডাঙ্গা এ্যাথলেটিক ক্লাবের আয়োজনে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় বালিয়াডাঙ্গা তেলিপাড়া ফুটবল দল চ্যাম্পিয়ন ও ঝিলিম ইউনিয়ন ফুটবল দল রানার হয়। বালিয়াডাঙ্গা তেলিপাড়া ২-০ গোলে জয় লাভ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ। বালিয়াডাঙ্গা পল্লী সমিতির সভাপতি খুরশেদ আহম্মদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী টিটিসির অধ্যক্ষ মোঃ নাজমুল হক আরিফ,

ক্যালিফোর্নিয়া ইস্টেট ইউনিভার্সিটির প্রফেসর ড. মোঃ শাহাবুল আলম স্বপন, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর প্রশাসনিক এডি মোঃ আক্তার আলম, বালুগ্রাম আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শফিকুল ইসলাম ও মোঃ ইউসুফ আলি বিশ্বাস। ট্রফি ছাড়াও প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল দশ হাজার টাকা ও রানার আপ দল আট হাজার টাকা দেয়া হয়। ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার পায় ঝিলিম ইউনিয়ন ফুটবল দলের প্রদীপ। ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পায় বালিয়াডাঙ্গা তেলিপাড়া ফুটবল দলের ওমর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *