র্যাবের অভিযানে মাদকসহ আটক ২
র্যাবের পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিল ও ইয়াবাসহ ২ ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গোপালপুরের মোঃ মুঞ্জুর রহমানের ছেলে মোঃ মাসুদ রানা (৪০) এবং একই উপজেলার ঢোরবোনা গ্রামের মৃত ফুটু মন্ডল এর ছেলে মোঃ দুরুল হুদা (৪৫)। র্যাবের পৃথক পৃথক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার চর উদয়ননগর টোলঘর সংলগ্ন একটি চা দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালায়।

এসময় ১০০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ রানা কে গ্রেফতার করে। অপর এক অভিযানে মঙ্গলবার (১০ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ঢোরবনা এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ দুরুল হুদা (৪৫) কে গ্রেফতার করে। পৃথক পৃথক ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply